শিলদা ইএফ আর ক্যাম্পে মাওবাদী হামলায় শহীদদের শ্রদ্ধা নিবেদন
দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শিলদায় ইএফআর ক্যাম্পে হামলায় শহীদ জওয়ানের স্মৃতি সৌধে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্য ও ঝাড়্গ্রাম জেলা পুলিশ বাহিনী। সোমবার শিলদা ক্যাম্প হামলার শহীদের বর্ষপূর্তিতে বিভিন্ন ধরনের স্মরণীয় শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান করা হয়। উল্লখ্য ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি শিলদা ইএফআর ক্যাম্পে নৃসংশ হামলা চালিয়েছিলে মাওবাদীদের একটি দল।
ইএফআর ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়ে গুলি করে খুন করেছিল ২৪ জন ই এফ আর জওয়ানকে। লুট করা হয়েছিল ৭৪ টি অতি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র।সেই ঘটনায় ইএফআর জওয়ানদের পাল্টা চালানো গুলিতে পাঁচ জন মাওবাদী মারা গিয়েছিল। আহত হয়েছিল বেশ কয়েক জন। ২০১০ সালে ওই ঘটনার পর ২০১১ সাল থেকে শিলদায় শহীদের প্রতি সম্মান এবং স্মৃতির উদ্দেশ্য শিলদায় শহীদ দিবস পালিত হয়ে আসচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে।এবছর তার ব্যতিক্রম হয়নি।
ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শিলদা স্বাস্থ্য কেন্দ্রের পাশে যেখানে ইএফআর ক্যাম্পটি ছিল সেখানে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তাদের ছবির সামনে রাজ্য পুলিশ,ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এদিন এই উপলক্ষে শিলদার স্ট্রাকো ক্যাম্পে একটি অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে।
এছাড়াও এদিন ক্যাম্পে শহীদ স্মৃতির উদ্দশ্যে যে বাগান রয়েছে সেখানে শহীদদের ছবি সম্বলিত গাছ গুলিতে জল দান করেন পুলিশ আধিকারিকেরা। এদিন এই বর্ষপুর্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া রেঞ্জের আই জি আর রাজ শেখরন ও ঝাড়্গ্রাম সদরের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার সহ পুলিশের একাধিক অধিকারিকেরা।

Post a Comment